Sunday , September 13 2026

স্বলাত ভঙ্গের কারনসমুহ (পর্ব-১৪)

স্বলাত ভঙ্গের কারনসমুহ

অধিকাংশ আলেমদের মতামতের ভিত্তিতে এবং সহীহ হাদিসের আলোকে স্বলাত ভঙ্গের কারন ১১ টি পাওয়া যায়। নিচে বর্ণিত যে কোন কাজ করলে স্বলাত ভঙ্গ হয়ে যায়। পরে এ স্বলাত আবার আদায় করতে হয়। আর তা হলো:

১. স্বলাতের শর্ত ভঙ্গকারী কোন কাজ করা। যেমন- পবিত্রতা নষ্ট হওয়া, সতর খুলে যাওয়া, স্বলাতে কিবলা পরিবর্তন করে ফেলা ইত্যাদি।
২. জেনে-শুনে স্বেচ্ছায় স্বলাতের কোন রুকন বা ওয়াজিব ছেড়ে দেওয়া।
৩. স্মরণ থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে কথা বলা।
৪. পাশের মুসল্লী বা অন্য কেউ শুনতে পায় এমন আওয়াজ করে হাসি দেওয়া।
৫. ইচ্ছাকৃতভাবে কোনকিছু খাওয়া বা পান করা।
৬. বিনা কারণে বার বার নড়াচড়া করা।
৭. কোন রুকন বাদ দেওয়া।
৮. স্বলাতের কোন রুকন ইচ্ছাকৃতভাবে বৃদ্ধি করা।
৯. ইচ্ছা করে কোন রাকাআত অতিরিক্ত যোগ করা।
১০. ইচ্ছাকৃতভাবে ইমামের আগে মুক্তাদির সালাম ফেরানো।
১১. সালাতের ভেতরেই স্বলাত ভঙ্গ করার নিয়ত করা।

জুতা পায়ে সালাত আদায় করা

দলিল নং- ১৫০ আবু দাউদ, হাদীস নং-৬৫৫ (হাদিসের মান সহীহ)

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْهِ

ইবন আব্বাস (রাঃ) বলেন: আমি রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর জুতা পরে নামাজ পড়তে দেখেছি।

দলিল নং- ১৫১ আবু দাউদ, হাদীস নং-৬৫২ (হাদিসের মান সহীহ)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا جَاءَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَنْظُرْ فِي نَعْلَيْهِ، فَإِنْ رَأَى فِيهِمَا أَذًى أَوْ قَذَرًا فَلْيَمْسَحْهُ، ثُمَّ لِيُصَلِّ فِيهِمَا

আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন “রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের কেউ যখন মসজিদে আসে, সে যেন তার জুতা পরীক্ষা করে দেখে। যদি তাতে কোনো নাপাকি বা ময়লা দেখে, তাহলে তা পরিষ্কার করে, তারপর সে জুতা পরে নামাজ আদায় করবে।”

দলিল নং- ১৫২ আবু দাউদ, হাদীস নং-৬৫৩ (হাদিসের মান সহীহ)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: خَالِفُوا الْيَهُودَ، فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي نِعَالِهِمْ وَلَا خُفَافِهِمْ

আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘ইয়াহূদীদের বিরোধিতা করো, কারণ তারা তাদের জুতা ও মোজা পরে নামাজ আদায় করে না।

মন্তব্যঃ উপরোক্ত হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমান হয়, জুতা পরে স্বলাত আদায় করা যায়, আমরা মসজিদে জুতা নিয়ে প্রবেশ করিনা যাতে মসজিদ পরিস্কার থাকে যা আবু দাউদ, হাদীস নং-৬৫২ এর থেকে শিক্ষা পায়।

বিতর স্বলাতের নিয়ম

বিতর স্বলাতের নিয়ম (পর্ব-১৩)

সালাত আদায়ের পদ্ধতি (পর্ব-১২)

সালাত আদায়ের পদ্ধতি (পর্ব-১১)

সালাত আদায়ের পদ্ধতি (পর্ব-১০)

সালাত আদায়ের পদ্ধতি (পর্ব-০৯)

স্বলাতের সময় সম্পর্কে সঠিক ধারনা (পর্ব-০৮)

তায়াম্মুম সম্পর্কে বিস্তারিত জানুন (পর্ব-০৭)

গোসল সম্পর্কে বিস্তারিত জানুন (পর্ব-০৬)

ত্বহারাত বা পবিত্রতা (অযু)-দ্বিতীয় অধ্যায় (পর্ব-০৫)

ইমান ভঙ্গের কারনসমূহ (পর্ব-০৪)

জ্ঞান অর্জন ও ঈমান – প্রথম অধ্যায় (পর্ব-০৩)

চার ইমাম সম্পর্কে গুরুত্বপূর্ন কথা (পর্ব-০২)

দলিলভিত্তিক ইবাদত ও জীবনপথ বইয়ের লেখকের বানী (পর্ব-০১)

About Md Nazmul Azam

I am website developer.

Check Also

ইনফাক-ফি-সাবিলিল্লাহ

ইনফাক ফি সাবিলিল্লাহ

ইনফাক ফি সাবিলিল্লাহ কুরআন ও হাদিসের আলোকে السلام عليكم و رحمة الله و بركاته.  الحمد …

স্বলাত ভঙ্গের কারনসমুহ

সালাত আদায়ের পদ্ধতি (পর্ব-১০)

সালাত আদায়ের পদ্ধতি (পূর্বের পাঠ) সুরা ফাতিহার শেষে আমিন বলা দলিল নং- ৯৭। সহীহ বুখারী …

আউয়াল ওয়াক্তে স্বলাত আদায়ের গুরুত্ব

সালাত আদায়ের পদ্ধতি (পর্ব-০৯)

সালাতের পদ্ধতি দলিল নং- ৭০। সুরা আল আনকাবুত আয়াত নং-৪৫ اِنَّ الصَّلٰوۃَ تَنۡهٰی عَنِ الۡفَحۡشَآءِ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *