Sunday , June 14 2026

নামাযের কাতার সোজা করা ও ফাকা বন্ধ করা

১। আবু দাউদ হাদিস নং-৬৬৭ (হাদিসের মান সহীহ)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ رُصُّوا صُفُوفَكُمْ وَقَارِبُوا بَيْنَهَا وَحَاذُوا بِالأَعْنَاقِ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لأَرَى الشَّيْطَانَ يَدْخُلُ مِنْ خَلَلِ الصَّفِّ كَأَنَّهَا الْحَذَفُ ‏”‏ ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা কাতারের মধ্যে পরস্পর মিলে মিশে দাঁড়াও। এক কাতার অপর কাতারের নিকটে কর এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যার হাতে আমার জীবন, তাঁর শপথ! আমি শয়তানকে নামাযের কাতারের মধ্যে বকরীর ন্যায় প্রবেশ করতে দেখেছি।

২। আবু দাউদ হাদিস নং -৬৬২ (হাদিসের মান সহীহ)

নুমান ইবনু বশীর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমবেত ব্যক্তিদের নিকট উপস্থিত হয়ে তিনবার বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা কর। আল্লাহর শপথ! তোমরা কাতার সোজা করে দন্ডায়মান হবে, অন্যথায় আল্লাহ্ তা’আলা তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করবেন। রাবী বলেন, অতঃপর আমি মুসল্লীদেরকে পরস্পর কাঁধে কাঁধ, পায়ে পা এবং গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াতে দেখেছি।

নোটঃ আজ কিছু মসজিদে দেখা যায় কাতারের মাঝে অনেক ফাকা করে দাঁড়ায়। ইমামদেরও এই বিষয়ে তেমন কিছু প্রতিক্রিয়া দেখা যায়না। 

About Md Nazmul Azam

I am website developer.

Check Also

আউয়াল ওয়াক্তে স্বলাত আদায়ের গুরুত্ব

স্বলাতের সময় সম্পর্কে সঠিক ধারনা

স্বলাতের সময় স্বলাতের সময় সম্পর্কে সঠিক ধারনা সঠিক সময়ে স্বলাত আদায়ের মর্যাদা দলিল নং- ৪৩। …

আউয়াল ওয়াক্তে স্বলাত আদায়ের গুরুত্ব

গোসল সম্পর্কে বিস্তারিত জানুন

গোসল দলিল নং- ৩৩। সুরা আন নিসা আয়াত নং- ৪৩ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقۡرَبُوا …

আউয়াল ওয়াক্তে স্বলাত আদায়ের গুরুত্ব

ত্বহারাত বা পবিত্রতা (অযু)

দ্বিতীয় অধ্যায় ত্বহারাত বা পবিত্রতা (অযু) ত্বহারাত শব্দের অর্থ পবিত্রতা। স্বলাত আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *