Friday , October 16 2026

আল্লাহর প্রতি আমাদের ইমান

আল্লাহর কোন গুন বা বিষয়গুলো আমরা  ঈমান আনবো তা তিনি সুরা ইখলাস এ চমৎকার ভাবে উল্লেখ করেছেন।

সুরা ইখলাস আয়াত ১ থেকে ৪

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ – اللَّهُ الصَّمَدُ – لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ – وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

অর্থ : (হে রাসুল! আপনি) বলুন, তিনিই আল্লাহ, একক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। আর তার সমতুল্য কেউ নেই।’ (সুরা ইখলাস)

আমাদের সমাজে কিছু মানুষ নিজেকে খোদা দাবী করে, তাদেরকে সুরা ইখলাস দিয়ে যদি আমরা পরীক্ষা করি তারা সবাই ফেল করবে, শুধু মাত্র আল্লাহ ব্যাতীত, সুরা ইখলাস এর ১ম আয়াত যদি দেখি সেখানে বলা হয়েছে। قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ বলুন, তিনিই আল্লাহ একক। এখন যারা দুনিয়াতে খোদা দাবী করেছেন এমন লোক কি একজন না অসংখ্য, তাহলে তারা ১ম পরীক্ষায় ফেল করলো। আসুন ২য় পরীক্ষা করি। সুরা ইখলাসের ২য় আয়াতে বলা হয়েছে اللَّهُ الصَّمَدُ আল্লাহ অমুখাপেক্ষী। যারা দুনিয়াতে খোদা দাবী করেছে তারা কি অমুখাপেক্ষী, উত্তর হবে না। তারা অন্য কারো মুখাপেক্ষী হয়েছে। ৩য় নং পরীক্ষা করুন لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। এই পরীক্ষায় কি পাশ করবে, উত্তর হবে না কারন তাদের সবার পিতা মাতা ছিল। তারা জন্ম গ্রহন করেছে এবং অনেকেরই সন্তান ছিল তারা জন্ম দিয়েছে।

আসুন ৪নং ও শেষ পরীক্ষা করি, এই পরীক্ষা আল্লাহ ব্যতীত কেউ পাশ করতে পারবেনা। وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ   তার সমতুল্য কেউ নেই। এই দুনিয়াতে যারা খোদা দাবী করেছে তাদের হাত, পা, চোখ, কান সবই আমাদের মত তাহলে কিন্তু আল্লাহর আকার আকৃতি শুধু তার মত, তার সমতুল্যু কেউ নয়। তাই যারা খোদা দাবী করে তাদের কে অস্বীকার করা একজন মুসলিমের নৈতিক দ্বায়িত্ব।

About Md Nazmul Azam

I am website developer.

Check Also

জানাযার স্বলাত

জানাযার স্বলাত (পর্ব-১৬)

জানাযার স্বলাত মানুষ মারা গেলে অন্য কারো কাছে সংবাদ পৌছানো দলিল নং- ১৬৫। সহীহ বুখারী …

জানাযার স্বলাত

জুম’আর স্বলাত (পর্ব-১৫)

জুম’আর স্বলাত দলিল নং- ১৫৩। সুরা আল জুম’আ আয়াত নং- ৯ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا …

জানাযার স্বলাত

স্বলাত ভঙ্গের কারনসমুহ (পর্ব-১৪)

স্বলাত ভঙ্গের কারনসমুহ অধিকাংশ আলেমদের মতামতের ভিত্তিতে এবং সহীহ হাদিসের আলোকে স্বলাত ভঙ্গের কারন ১১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *