আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হুজুর, আমি একটি গুরুত্বপূর্ণ শরিয়াহসংক্রান্ত বিষয়ে আপনার পরামর্শ ও সঠিক দিকনির্দেশনা চাই।
আমার স্ত্রীর আগে একটি বিয়ে হয়েছিল। তাঁর আগের স্বামীর সঙ্গে ২০ মে ২০২৬ তারিখে ডিভোর্স হয়। এরপর ৪ জুন ২০২৬ তারিখে আমার সঙ্গে তাঁর বিয়ে হয়। বর্তমানে আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাস করছি।
সম্প্রতি জানতে পেরেছি, আগের বিয়ের ডিভোর্সের পর ইদ্দত সম্পন্ন হওয়ার আগে আমার সঙ্গে তাঁর বিয়ে হয়ে থাকলে আমাদের এই বিয়েটি শরিয়াহসম্মত হয়েছে কি না—এ বিষয়ে গুরুতর সমস্যা থাকতে পারে। বিষয়টি জানার পর আমরা খুবই চিন্তিত ও অনুতপ্ত।
হুজুর, আমরা কোনোভাবেই শরিয়াহবিরোধীভাবে থাকতে চাই না। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমরা আন্তরিকভাবে তওবা করতে চাই এবং শরিয়াহ অনুযায়ী কীভাবে আমাদের বর্তমান অবস্থার সংশোধন করা যায়, তা জানতে চাই।
**দয়া করে আমাদের পরিস্থিতিটি বিবেচনা করে বিস্তারিতভাবে জানাবেন—বর্তমানে আমাদের কী করা উচিত, আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে থাকতে পারব কি না, এবং প্রয়োজন হলে কীভাবে শরিয়াহসম্মতভাবে আমাদের সম্পর্ক বৈধ ও সঠিক করা যাবে।**
হুজুর, আমরা আপনাদের কাছে সঠিক পথনির্দেশনা ও সমাধান প্রত্যাশা করছি। আল্লাহ আমাদের ভুলত্রুটি ক্ষমা করুন এবং শরিয়াহ অনুযায়ী চলার তাওফিক দান করুন।
গর্ভবতী হলে বিধান আলাদা, আল্লাহ বলেন: সূরা আত-তালাক, আয়াত ০৪
কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে
আল্লাহ বলেন: সূরা আল-আহযাব, আয়াত ৪৯
বর্তমানে আপনাদের করণীয়
আপনারা অবিলম্বে স্বামী-স্ত্রীর সম্পর্ক বন্ধ করবেন এবং আলাদা হয়ে যাবেন। নতুন করে সঠিক নিয়মে বিয়ে করার আগ পর্যন্ত আপনারা সম্পূর্ণ ভিন্ন থাকবেন। আল্লাহর বিধান অজান্তে লঙ্ঘন হয়ে যাওয়ার কারণে দুজনে মিলে আল্লাহর কাছে ইস্তিগফার ও খাঁটি তাওবাহ করবেন
কীভাবে সম্পর্কটি শরিয়াহসম্মত ও বৈধ করবেন-
আপনার স্ত্রীকে প্রথমে তাঁর আগের স্বামীর তালাকের ইদ্দত পূর্ণ করতে হবে। আগের স্বামীর তালাক (২০ মে) কার্যকর হওয়ার পর থেকে তাঁর ৩টি পিরিয়ড বা ঋতুস্রাব সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। (যদি তিনি গর্ভবতী হয়ে থাকেন, তবে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ইদ্দতকাল)।
সহজ কথায়, আগের স্বামীর তালাকের পর থেকে ৩টি পিরিয়ড সম্পন্ন হয়ে সম্পূর্ণ পবিত্র হওয়ার পর তিনি পুনরায় বিয়ের জন্য উপযুক্ত হবেন। ইদ্দতকাল পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর, আপনারা নতুন করে নতুন মোহরানা ধার্য করে, কনের অভিভাবক এবং দুইজন মুসলিম সাক্ষীর উপস্থিতিতে নতুন বিয়ে সম্পন্ন করবেন।
ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam