Monday , September 28 2026

জান্নাতে একজন পুরুষ কতজন হুর পাবে?

হুর শব্দের অর্থ সঙ্গী অর্থাৎ পুরুষ জান্নাতে গেলে নারী সঙ্গী পাবে এবং নারী জান্নাতে গেলে পুরুষ সঙ্গী পাবে।

এখন পুরুষ যদি জান্নাতে যায় তাহলে নূন্যতম ২ জন হুর পাবে,


সহীহ বুখারী, হাদীস নম্বর: ৩২৪৫
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে দল প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমা রাতের চাঁদের মত উজ্জ্বল হবে। তারা সেখানে থুথু ফেলবে না, নাক ঝাড়বে না, মলমূত্র ত্যাগ করবে না। সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের; তাদের চিরুণী হবে স্বর্ণ ও রৌপ্যের, তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ঠ। তাদের গায়ের ঘাম মিসকের মত সুগন্ধময় হবে। তাদের প্রত্যেকের জন্য এমন দু’জন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে। তাদের মধ্যে কোন মতভেদ থাকবে না; পরস্পর হিংসা-বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর এক অন্তরের মত হবে। তারা সকাল-সন্ধ্যায় আল্লাহর তাসবীহ পাঠ করতে থাকবে।’

সর্বোচ্চ কতজন সঙ্গী পাবে সেই সম্পর্কে একটি হাদিস রয়েছে:


সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ১৬৬৩ (হাদীসটি হাসান সহীহ)
মিকদাম ইবনু মা’দীকারিব (রাঃ) হতে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শহীদের জন্য আল্লাহ্ তা’আলার নিকট ছয়টি পুরস্কার বা সুযোগ আছে। তার প্রথম রক্তবিন্দু পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করা হয়, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়, কবরের আযাব হতে তাকে মুক্তি দেওয়া হয়, সে কঠিন ভীতি হতে নিরাপদ থাকবে, তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরিয়ে দেওয়া হবে। এর এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সবকিছু হতে উত্তম। তার সাথে টানা টানা আয়তলোচনা বাহাত্তরজন জান্নাতী হুরকে বিয়ে দেওয়া হবে এবং তার সত্তরজন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ কুবুল করা হবে।

জান্নাতে ০১ জন পুরুষ ১০০ জন পুরুষের সমান শারীরিক শক্তি পাবে

সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২৫৩৬ (হাদীসটি হাসান)
আনাস (রাযিঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাতে প্রত্যেক মুমিনকে এত এত পরিমাণ সঙ্গমশক্তি প্রদান করা হবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এমন করতে সক্ষম হবে? তিনি বলেনঃ প্রত্যেককে একশত জনের সমান সঙ্গমশক্তি প্রদান করা হবে।

একাধিক হুরের সঙ্গে একই সময়ে সহবাস করা

এভাবে নির্দিষ্টভাবে “একই সময়ে একাধিক হুরের সঙ্গে সহবাস করবে”—এমন কোনো কুরআনের আয়াত বা সহিহ হাদিস পাওয়া যায় না।

তবে কুরআন জান্নাতের ব্যাপারে একটি মৌলিক নীতি দিয়েছে: সূরা হা মীম সেজদাহ, আয়াত :৩১
وَ لَكُمۡ فِیۡهَا مَا تَشۡتَهِیۡۤ اَنۡفُسُكُمۡ وَ لَكُمۡ فِیۡهَا مَا تَدَّعُوۡنَ
অর্থ: আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবী করবে

About Md Nazmul Azam

I am website developer.

Check Also

জানাযার স্বলাত

বিতর স্বলাতের নিয়ম (পর্ব-১৩)

বিতর স্বলাতের নিয়ম দলিল নং- ১৪৪। সহীহ বুখারী হাদিস নং ৯৯০ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ …

জানাযার স্বলাত

সালাত আদায়ের পদ্ধতি (পর্ব-১২)

সালাত আদায়ের পদ্ধতি (পূর্বের পাঠ) সালাম ফিরানোর পরের দোয়া দলিল নং- ১৩৫। সহীহ মুসলিম হাদিস …

জানাযার স্বলাত

সালাত আদায়ের পদ্ধতি (পর্ব-১১)

সালাত আদায়ের পদ্ধতি (পূর্বের পাঠ) সিজদায় যাওয়ার সময় হাত প্রথমে মাটিতে রাখা। দলিল নং- ১১৫। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *