Monday , June 8 2026

দলিলভিত্তিক ইবাদত ও জীবনপথ বইয়ের লেখকের বানী

দলিলভিত্তিক ইবাদত ও জীবনপথ (পাঠ-০১)

নাজমুল আযম শামীম

আমি নাজমুল আযম শামীম, প্রতিষ্ঠাতা- ইসলামিক দাওয়া ফাউন্ডেশন। (idfbd.com) ঠিকানাঃ লালমোহন, জেলাঃ ভোলা। ছোটবেলা থেকেই ইসলামের আলোতে আলোকিত হওয়ার জন্য গভীর অনুরাগ জন্মে, যা আমার শিক্ষা ও পেশাজীবনে একটি মাইলফলক হিসেবে কাজ করেছে। শিক্ষা জীবন শেষ করার পর থেকে ইসলামি শিক্ষা, গবেষণা এবং সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে ইসলামের সঠিক মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।

আমার লেখালেখি মূলত দলিলভিত্তিক ইসলামী জ্ঞানের উপর নির্ভরশীল। আমার প্রকাশিত গ্রন্থ দলিলভিত্তিক ইবাদত ও জীবনপথ” কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে ইবাদাতের সঠিক পদ্ধতি এবং ইসলামী জীবনপথের নির্দেশনা নিয়ে লেখা। এ গ্রন্থে আমি চেষ্টা করেছি যেন বিশুদ্ধ দ্বীন পিপাশু পাঠক সমাজ সহজেই ইবাদতের মূলনীতি ও মানব জীবন উন্নয়নে ইসলামী দিকনির্দেশনা সম্পর্কে সঠিক জীবন গঠনের সম্যক জ্ঞান অর্জন করতে পারেন।

আমার প্রকাশিত গ্রন্থ দলিলভিত্তিক ইবাদত ও জীবনপথ”-এ আমি কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইবাদতের সঠিক পদ্ধতি এবং ইসলামী নির্দেশনা সুস্পষ্টভাবে তুলে ধরেছি। এই বইটি পাঠকদের জন্য একটি গ্রহণযোগ্য দালিল হিসেবে কাজ করবে বলে আশা রাখি।

লেখালেখির মাধ্যমে আমি চেষ্টা করি ইসলামের সঠিক ও গ্রহণযোগ্য বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে। প্রতিটি লেখায় আমি বিশুদ্ধ দলিলের ভিত্তিতে বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করি, যেন তা সহজে বোঝা যায় এবং বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। এছাড়া সামাজিক কার্যক্রম এবং ইসলামিক শিক্ষার প্রচার ও প্রসারে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, এবং আলোচনা সভায় অংশগ্রহণ করে আসছি।

ইসলামী ইতিহাস, ফিকাহ, তাফসীর, এবং সমসাময়িক ইসলামী চিন্তাধারার উপর কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি, ইসলামিক জ্ঞান চর্চা এবং গবেষণার মাধ্যমে সমাজে শান্তি, ন্যায় এবং মানবিক মূল্যবোধের প্রসার সম্ভব।

আমার স্বপ্ন, ইসলামের সঠিক মর্মবাণী সহজভাবে সবার কাছে পৌঁছে দেওয়া এবং একটি জ্ঞানে সমৃদ্ধ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা। ইসলামের আলোকে আলোকিত সমাজ গঠনে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

About Md Nazmul Azam

I am website developer.

Check Also

আউয়াল ওয়াক্তে স্বলাত আদায়ের গুরুত্ব

স্বলাতের সময় সম্পর্কে সঠিক ধারনা

স্বলাতের সময় স্বলাতের সময় সম্পর্কে সঠিক ধারনা সঠিক সময়ে স্বলাত আদায়ের মর্যাদা দলিল নং- ৪৩। …

আউয়াল ওয়াক্তে স্বলাত আদায়ের গুরুত্ব

তায়াম্মুম সম্পর্কে বিস্তারিত জানুন

তায়াম্মুম সম্পর্কে বিস্তারিত জানুন যে কারনে তায়াম্মুম করা যাবে দলিল নং- ৩৯। সুরা আল মায়েদা …

আউয়াল ওয়াক্তে স্বলাত আদায়ের গুরুত্ব

গোসল সম্পর্কে বিস্তারিত জানুন

গোসল দলিল নং- ৩৩। সুরা আন নিসা আয়াত নং- ৪৩ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقۡرَبُوا …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *