Monday , June 8 2026

কাউকে বিদায় জানতে কি বলা সুন্নাত

আমরা কাউকে বিদায় জানানোর জন্য বলি আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, বাই বাই, খোদা হাফেজ ইত্যাদি। আসুন সুন্নত জানি। কাউকে বিদায় জানাতে রাসুল স: কি বলতেন

আবু দাউদ হাদিস নং ৩৪৪২ হাদিসের মান সহীহ
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا وَدَّعَ رَجُلاً أَخَذَ بِيَدِهِ فَلاَ يَدَعُهَا حَتَّى يَكُونَ الرَّجُلُ هُوَ يَدَعُ يَدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَقُولُ ‏ “‏ أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَآخِرَ عَمَلِكَ ‏”‏ ‏
ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে যখন বিদায় জানাতেন তখন নিজ হাতে তার হাত ধরতেন। ঐ ব্যক্তি যতক্ষন না নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ছাড়ত ততক্ষন তিনি তার হাত ছাড়তেন না। এই সময় তিনি বলতেনঃ

أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَآخِرَ عَمَلِكَ

আল্লাহর হেফাজতে হাওলা করছি তোমার দ্বীন, তোমার আমানতদারী এবং তোমার শেষ আমল।

তবে আমরা সবটুকু দোয়া না পারলে শুধু মাত্র
أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ
বলতে পারি।

আল্লাহ আমাদের সামাজিক রীতি বাদ দিয়ে সুন্নতের রীতি অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন

About ISLAMIC DAWAH FOUNDATION

Check Also

আউয়াল ওয়াক্তে স্বলাত আদায়ের গুরুত্ব

গোসল সম্পর্কে বিস্তারিত জানুন

গোসল দলিল নং- ৩৩। সুরা আন নিসা আয়াত নং- ৪৩ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقۡرَبُوا …

আউয়াল ওয়াক্তে স্বলাত আদায়ের গুরুত্ব

ত্বহারাত বা পবিত্রতা (অযু)

দ্বিতীয় অধ্যায় ত্বহারাত বা পবিত্রতা (অযু) ত্বহারাত শব্দের অর্থ পবিত্রতা। স্বলাত আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা …

এটি খুব সাধারণ এবং সকলের মনে উদয় হওয়া একটি প্রশ্ন তাহলো, রমযান মাসে যদি সব শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে তাহলে রমযান মাসে মানুষ নিয়মিতভাবে পাপ করতে থাকে কীভাবে?

উত্তর: হ্যাঁ, আমি এই সাধারণ প্রশ্নের সাথে একমত এবং এখন আমার বিভিন্ন আয়াত, হাদীস ইত্যাদির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *